শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, শিকলবন্দী দুই মেয়ে, অসহায় মায়ের আর্তি

ইসরায়েলে কয়েক দফা বিস্ফোরণ,

অনলাইন ডেস্ক

প্রতিবেদন: সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অন্যদিকে একই সময় আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনার খবর পাওয়া গেছে আজারবাইজান থেকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বার্তা সংস্থা Reuters জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের কাছাকাছি এলাকা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বিমানবন্দরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ঘটনার পর আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরান-এর রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণের কথা জানিয়েছে।

এদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সাম্প্রতিক এসব হামলা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।