শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

সিলেটি চ্যালেন ডেস্ক

 

প্রকাশিত: ১৭ মে ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ -এ ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একইসঙ্গে আগামী ২৬ মে পালিত হবে আরাফাত দিবস।

রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দেয়। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আজ রাত থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে।

সৌদি আরবভিত্তিক ধর্মীয় তথ্যসংক্রান্ত প্ল্যাটফর্ম “ইনসাইড দ্য হারামাইন” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং সেই অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি মুসলিমপ্রধান দেশও ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ও জানিয়েছে, তাদের দেশেও আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। তবে -তে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ২৮ মে ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৮৮টি ভিন্ন স্থানে চাঁদ পর্যবেক্ষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার সরকারি ঘোষণায় বলা হয়েছে, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে।

বাংলাদেশে কবে ঈদুল আজহা উদযাপিত হবে, তা নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। আর ৯ জিলহজ পালিত হয় পবিত্র আরাফাহ দিবস, যেদিন হজযাত্রীরা আরাফাত ময়দানে সমবেত হন। বিশ্বের লাখো মুসলমান এ দিন রোজা পালন করেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় ইবাদতে মশগুল থাকেন।

উল্লেখ্য, ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি -এ সমবেত হয়ে হজ পালন করেন। ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন।