শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

হংকংয়ে আগুন: মৃত্যু ১২৮, এখনও খোঁজ মেলেনি ২০০ জনের

Reporter Name

হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চীনা শহরটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

একাধিক বহুতমল ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে এই আগুন লেগেছিল সেখানকার প্রায় ২০০ বাসিন্দার খোঁজ এখনও মেলেনি, শুক্রবার তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার স্থানীয় সময় বিকালে হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পো-র ৮টি ৩২ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লাগার অল্প সময়ের মধ্যে তা দ্রুত পুরো কমপ্লেক্সজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় দুইদিনের চেষ্টায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে।