
প্রতিবেদন: সিলেটি চ্যানেল
প্রকাশ: ৪ মার্চ ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার (৪ মার্চ) থেকে শুরু হওয়ার কথা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে অনুষ্ঠানের প্রস্তুতিও দেখা গিয়েছিল।

ছবি সংগৃহীত
তবে আয়োজকদের বরাত দিয়ে দেশীয় সংবাদ সংস্থা জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি স্থগিত রাখা হয়েছে। এখন পর্যন্ত শেষ বিদায় অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কিছু ব্যবস্থাপনাগত জটিলতা এবং বিভিন্ন প্রদেশের মানুষ যাতে যথেষ্ট সময় পান অনুষ্ঠানে যোগদানের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
হামলার প্রেক্ষাপট
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানো হয়। হামলাটি মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই করা হয়।
এই হামলায় নিহত হয়েছেন—
আয়াতুল্লাহ আলী খামেনি
আজিজ নাসিরজাদেহ
আলি শামখানি
জেনারেল আবদুল রাহিম মুসাভি
মোহাম্মদ পাকপুর
মার্কিন-ইসরায়েলি হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ১০৪৫ জন নিহত হয়েছেন।
পাল্টা হামলার তথ্য
যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। এতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
এছাড়া ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্য এখনও উত্তেজনার মধ্যে রয়েছে এবং পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।