রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এসব নারী প্রার্থী নিজ নিজ আসনে জয় নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে নারীদের এই উপস্থিতি নীতিনির্ধারণী প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রূপগঞ্জে বিজয়োৎসব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর জয় উপলক্ষে আনন্দমিছিল ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গোলাকান্দাইল এলাকায় তার বাসভবনে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে এবং ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দিত করা হয়। এ সময় সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। রূপগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব এলাকায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি।