বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

জয় পেলেন বিএনপির ৭ উচ্চশিক্ষিত পিএইচডিধারী প্রার্থী,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আটজন পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর মধ্যে সাতজনই বিজয়ী হয়েছেন। দলটির পক্ষ থেকে এটিকে ‘জ্ঞানভিত্তিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

তরুণ গবেষক ড. এম এ মুহিতের আলোচিত জয়
সিরাজগঞ্জ-৬ আসন থেকে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ড. এম এ মুহিত।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা এই গবেষক লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

স্বাস্থ্যসেবা, প্রযুক্তিনির্ভর সমাজকল্যাণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠী নিয়ে দেশে-বিদেশে তার কাজ বিশেষভাবে আলোচিত। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে ১১টি চক্ষু ও মা-শিশু হাসপাতাল পরিচালনার সঙ্গে যুক্ত এবং একাধিক আন্তর্জাতিক সংস্থার নেটওয়ার্কে নীতিনির্ধারণী দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক জার্নালে তার ১৩০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

বিজয়ী অন্যান্য উচ্চশিক্ষিত প্রার্থীরা
ড. মুহাম্মদ ওসমান ফারুক — কিশোরগঞ্জ-৩
সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. ওসমান ফারুক দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ওয়াশিংটন ডিসিতে World Bank-এর সদর দপ্তরে উচ্চপদে দায়িত্ব পালন করে বৈশ্বিক অর্থনৈতিক নীতিনির্ধারণে অবদান রাখেন।

ড. আবদুল মঈন খান — নরসিংদী-২
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মঈন খান বিএনপি-জোট সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাত্ত্বিক ও প্রয়োগিক বিজ্ঞানে তার গবেষণা অভিজ্ঞতা রয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন — কুমিল্লা-১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোশাররফ জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন।

ড. রেজা কিবরিয়া — হবিগঞ্জ-১
দীর্ঘ ৩০ বছর International Monetary Fund-এ জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কর্মরত ছিলেন ড. কিবরিয়া। জাতীয় বাজেট প্রণয়ন ও মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনায় তার আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন দেশে অর্থনৈতিক সংস্কার কর্মসূচিতে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

আ ন ম এহসানুল হক মিলন — চাঁদপুর-১
আধুনিক শিক্ষাব্যবস্থার সংস্কার উদ্যোগের জন্য পরিচিত মিলন পরীক্ষাব্যবস্থায় কঠোর তদারকির মাধ্যমে নকলমুক্ত পরীক্ষা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম — গাজীপুর-৩
ডাক্তারদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সঙ্গে যুক্ত এই চিকিৎসক দীর্ঘদিন স্বাস্থ্যখাতে কাজ করছেন। একাডেমিক ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী এই সাতজনের জয় নিশ্চিত হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উচ্চশিক্ষিত প্রার্থীদের এই সাফল্য সংসদে নীতিনির্ধারণী আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।