শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

সংসদে যাচ্ছেন এনসিপির ৬ নেতা,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক রিপোর্ট | ১৩ ফেব্রুয়ারি ২০২৬,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন শীর্ষ নেতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে নতুন দল হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যাচ্ছে এনসিপি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আসনগুলোর বেসরকারি ফলাফলে তাদের জয় নিশ্চিত হয়। দলটির নেতারা ১১ দলীয় জোটের ব্যানারে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

যেসব আসনে জয় পেয়েছেন এনসিপি নেতারা:
ঢাকা-১১:

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া):
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।

কুমিল্লা-৪:
দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।

নোয়াখালী-৬ (হাতিয়া):
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীমের চেয়ে ২৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়েছেন।

কুড়িগ্রাম-২:
ড. আতিক মুজাহিদ ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৪:
এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

দলটির নেতারা দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করেই তারা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জনগণের সমর্থন পেয়েছেন। তবে সংশ্লিষ্ট আসনগুলোর চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।