মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থায় নেই খালেদা জিয়া:

রিপোর্টার এম রহিম, সিলেটি চ্যানেল

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ | সময়: ০৪:৫৮

 

ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো উপযোগী নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, স্বাস্থ্যগত ঝুঁকির কারণে আপাতত খালেদা জিয়ার বিদেশ যাত্রা সম্ভব হচ্ছে না।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ এই তথ্য জানান।

ফ্লাই করার মতো ফিট নন

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,
বর্তমানে ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার মতো নয়। বিদেশে নিতে হলে তাকে টানা ১০ থেকে ১২ ঘণ্টা আকাশপথে ভ্রমণ করতে হবে। শরীর যদি সেই পর্যায়ের সাপোর্ট দিতে না পারে, তাহলে তাকে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।

তিনি স্পষ্ট করে জানান, মেডিকেল বোর্ডের পূর্ণ পর্যবেক্ষণ ও অনুমতি ছাড়া কোনোভাবেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে না।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্ট বিশ্লেষণ করে বোর্ড যখন মনে করবে যে তিনি ভ্রমণের জন্য উপযুক্ত, তখনই বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।

তিনি বলেন,
সবকিছু বিবেচনায় এনে যখন মেডিকেল বোর্ড বলবে যে ফ্লাই করা নিরাপদ, তখনই কেবল তাকে বিদেশে নেওয়া হবে। এর আগে কোনো ঝুঁকি নেওয়া হবে না।”

গুজব না ছড়ানোর আহ্বান

ডা. জাহিদ হোসেন এই বিষয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন,
খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা মানুষকে বিভ্রান্ত করছে। গুজবে কান না দিয়ে চিকিৎসকদের অফিসিয়াল বক্তব্যের ওপরই নির্ভর করা উচিত।

তিনি আরও বলেন, অতীতেও খালেদা জিয়া এমনকি এর চেয়েও কঠিন স্বাস্থ্য পরিস্থিতি থেকে ফিরে এসেছেন।

আল্লাহর ইচ্ছায় আবার সুস্থ হবেন”

সাংবাদিকদের উদ্দেশে ডা. জাহিদ বলেন,
ইতিপূর্বে আরও প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও ম্যাডাম সুস্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি, আল্লাহর ইচ্ছায় এবারও তিনি এই সংকট কাটিয়ে উঠবেন।”

তার এই বক্তব্যে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়।

দীর্ঘদিনের জটিল রোগে আক্রান্ত

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদেশি চিকিৎসার প্রস্তুতি, তবে সময় অনিশ্চিত

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতিও এগিয়ে রাখা হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।