রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গান্ধাইল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে।

এ সময় টহল দলের সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিরা হলেন গান্ধাইল গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন

পরে তাদের কাছ থেকে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের সময় আরও একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।