রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪

সিলেটি চ্যানেল প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সিলেটের ওসমানীনগর উপজেলার ২ নম্বর সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে এনাম মিয়া (৫৫), পৈলনপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের মৃত রশীদ মিয়ার ছেলে রাজা মিয়া (৩৩), ২ নম্বর সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে শাহিন মিয়া (৪২) এবং মৌলভীবাজার সদর উপজেলার ১ নম্বর খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে হোসেন মিয়া (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর আবাসিক এলাকার একটি স্থানে মাদকদ্রব্য কেনাবেচার প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। খবর পেয়ে শেরপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটি চ্যানেল ডেস্ক