শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সবার দোয়ায় এ যাত্রায় হয়তো সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া: ডা. জাহিদ.

Reporter Name

সিলেটি চ্যানেল নিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২: ৫৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করে বলেন—
“সবার দোয়ার কারণে এ যাত্রায় তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন।”

মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য তুলে ধরেন।

 

‘দেশবাসী দোয়া করলে ভালো কিছু হবেই’ — ডা. জাহিদ

ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন,
“দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। সবাই যে আন্তরিকভাবে দোয়া করছেন—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবার দোয়ায় ওনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী।”

তিনি জানান, মেডিকেল বোর্ড নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে চলছে।

হাসপাতালে বাড়তি সতর্কতা

এর আগে সোমবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়। হাসপাতাল চত্বর ও আশপাশে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে।

 

বিস্তারিত আসছে…