
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশের তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য দলের প্রতি সহযোগিতার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার ৩ জন বিএনপি নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনী কার্যক্রম না চালানো এবং প্রতিদ্বন্দ্বী দলের প্রতি সহযোগিতার জন্য তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন:
মো. হারুন দফাদার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক,

ছবি সংগৃহীত
মো. জামাল মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি
মো. সহিদ বেপারী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক
উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ প্রত্যেক নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
তবে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার বলেন, এ-সংক্রান্ত কোনো কাগজ এখনো তার হাতে পৌঁছায়নি।