বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

স্বামীর নিক্ষিপ্ত এসিডে গৃহবধূর মুখ ঝলসে গেল,

সিলেটি চ্যানেল ডেস্ক

**প্রকাশিত: ০৪ জুন ২০২৬ |সিলেটি চ্যানেল

হবিগঞ্জে সাবেক স্বামীর নিক্ষিপ্ত এসিডে গৃহবধূ ও কারখানা শ্রমিক রুবিনা বেগম (৩০) মারাত্মকভাবে আহত হয়েছেন। এসিডে তার মুখ ঝলসে গেছে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রুবিনা বেগমের সঙ্গে ভাদৈ এলাকার বারিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

বর্তমানে রুবিনা বেগম শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রুবিনা বেগম বাড়ির সামনে কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ করে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া তার মুখ লক্ষ্য করে এসিডজাতীয় পদার্থ নিক্ষেপ করেন। এতে তার মুখসহ শরীরের একটি অংশ ঝলসে যায়।

তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিডজাতীয় কোনো পদার্থ নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে, এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।