বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রতিবেদন: সিলেটি চ্যানেল অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ০৪ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ৬টি রুটে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

যেসব রুটে ফ্লাইট বন্ধ
স্থগিত হওয়া রুটগুলো হলো—
আবুধাবি
শারজাহ
দুবাই
দোহা
কুয়েত
দাম্মাম
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ছয় রুট বাদে মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুট—
জেদ্দা,
মদিনা,
রিয়াদ ও
মাস্কাট— এ ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।
টিকিট রিফান্ড ও তারিখ পরিবর্তন সুবিধা
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

স্থগিত হওয়া ৬ রুটের যাত্রীরা যারা নির্ধারিত সময়ে ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন। এছাড়া বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তনের সুযোগও থাকছে।

যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা টিকিট ইস্যুকারী ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

যোগাযোগের নম্বর
ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীরা বিমান কলসেন্টার ১৩৬৩৬ (দেশীয়) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নতুন কোনো সিদ্ধান্ত হলে তা দ্রুত জানানো হবে।
সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।