রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহজালালের মাজারে পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা, পাঁচ দফায় মোট ৩ কোটি ১৩ লাখ সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার কামাল আহমদকে, শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, শিশুর মৃত্যু, আহত ৩ সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে নুরু আলম আটক শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড় সিলেটে হাসপাতালের ভেতরে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমেল খাঁর যাবজ্জীবন মৌলভীবাজারে তরুণীসহ অনয় দেবনাথকে আটকের দাবি, মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শ্রীমঙ্গলে পুলিশের অভিযান, ২৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার তাহিরপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ‘ডন’ বিমানবন্দর থেকে গ্রেপ্তার

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও খলঅভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ‘ডন’কে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৯ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের প্রাক্কালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের বিশেষ সুপারিনটেনডেন্ট মো. কামরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বা আটক এড়াতে ডন গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে তার পরিচয় শনাক্ত হওয়ার পরপরই তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়।

সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন রোডের নিজ বাসা থেকে মাত্র ২৫ বছর বয়সে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ম/রদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও সালমান শাহর পরিবার দীর্ঘদিন ধরে এটিকে পরিকল্পিত হ/ত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

দীর্ঘ সময় ধরে চলা এই মামলায় রূপালী পর্দায় সালমান শাহর সঙ্গে একাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করা মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডনকেও আসামি করা হয়।

এদিকে দীর্ঘদিন ধরে আলোচিত ও ঝুলে থাকা এই মামলার অন্যতম আসামি ডন গ্রেপ্তার হওয়ায় মামলাটিতে নতুন কোনো তথ্য বা অগ্রগতি সামনে আসে কি না, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।