
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৫ | সিলেটি চ্যানেল ডেস্ক
রাজধানীর গুলশান এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছয়জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এবং বারবার সরে যেতে বললেও নির্দেশনা অমান্য করে সেখানে অবস্থান করছিলেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বিষয়টি জানালে তাদের থানায় নেওয়া হয়।
আটকরা হলেন—খোদা বক্স আক্তার (২৬), খাদিজা বেগম (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।

ছবি সংগৃহীত
Gulshan Police Station-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, “তারা সেখানে অবস্থান করছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা বারবার সরে যেতে বললেও তারা শুনছিলেন না।
পরে আমাদের জানানো হলে ইফতারের পর তাদের থানায় নিয়ে আসা হয়। তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, খাবার দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে।
তিনি আরও জানান, আটক ছয়জনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে নির্বাচনকে ঘিরে গত ৪ জানুয়ারি ও তার আগের রাতে একই এলাকায় একজন রাজনৈতিক নেতার বাসভবন ও একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।