বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

৬৬ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে জামায়াত,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুর ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ সংসদীয় আসনে ভোট গণনা চলাকালে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত পাওয়া কেন্দ্রগুলোর হিসাবে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে সামনে অবস্থান করছেন।

নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মোট ১২৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রের গণনা শেষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. শফিকুর রহমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম খান, ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৩২৬ ভোট।

এ পর্যন্ত প্রাপ্ত ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজারেরও বেশি ভোট। ফলে বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মিরপুরের বিভিন্ন ওয়ার্ড ও সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকার অংশ নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

ভোটগ্রহণ শুরু হয় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে এ আসনেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

ভোট গণনা শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে প্রার্থীদের সমর্থক ও নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।

এদিকে বাকি ৬১টি কেন্দ্রের ফলাফল এখনও গণনাধীন রয়েছে। ফলে শেষ পর্যন্ত ব্যবধান কতটা পরিবর্তিত হয়, তা নির্ভর করছে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফলের ওপর।