সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ ৪ জন নিহত,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২০২৬-০১-২৮

ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পওয়ারসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে বারামতী বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মুম্বাই থেকে একটি ব্যক্তিগত বিমানে করে বারামতী যাচ্ছিলেন অজিত পওয়ার। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল তার।

অবতরণের সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ের পাশে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। পুলিশ ও উদ্ধারকারী দলও তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ব্যক্তিগত বিমানে অজিত পওয়ার ছাড়াও আরও ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

ভারতের কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।