মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

মাইলস্টোন ট্র্যাজেডিসহ ভয়াবহ ১৩ বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ৪৭০ জনের

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক ২৬ ডিসেম্বর ২০২৬

চলতি বছর বৈশ্বিক বিমান চলাচলের ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন রেখে যাচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত ১৩টি বড় ধরনের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৭০ জনেরও বেশি মানুষ। এসব দুর্ঘটনার মধ্যে যাত্রীবাহী বিমান, কার্গো উড়োজাহাজ, সামরিক হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমান—সবই রয়েছে। ধারাবাহিক এসব প্রাণঘাতী ঘটনা বিশ্বজুড়ে বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

২০২৫ সালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা

ছবি সংগৃহীত
বছরের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ১২ জুন ভারতে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট ১৭১) আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র এক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছড়ে পড়ে।
এতে উড়োজাহাজের ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হন, পাশাপাশি ভূমিতে থাকা আরও ১৯ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনাকে ২০২০-এর দশকের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশে মাইলস্টোন ট্র্যাজেডি: জাতিকে নাড়িয়ে দেওয়া এক শোক

২০২৫ সালে বাংলাদেশও প্রত্যক্ষ করেছে এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।

ক্লাস চলাকালীন সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শুরুতে হতাহতের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসাধীন অবস্থায় একের পর এক শিক্ষার্থী ও আহত ব্যক্তির মৃত্যু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও ডিএনএ পরীক্ষার চূড়ান্ত তথ্যমতে, পঞ্চম দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে, যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী। রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সামরিক বিমান দুর্ঘটনা দেশবাসীকে গভীরভাবে নাড়িয়ে দেয় এবং বেসামরিক এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। এটি বাংলাদেশের ইতিহাসে স্কুল ক্যাম্পাসে সংঘটিত সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত

মাইলস্টোন ট্র্যাজেডিতে কেবল খুদে শিক্ষার্থীরাই নয়, দায়িত্ববোধ ও মানবিক সাহসের অনন্য দৃষ্টান্ত রেখে যান দুই শিক্ষিকা—মাহরীন চৌধুরী ও মাসুকা বেগম।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তে তারা নিজেদের জীবনের কথা না ভেবে শ্রেণিকক্ষে থাকা শিশুদের নিরাপদে বের করে আনার প্রাণপণ চেষ্টা করেন। আগুন, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মধ্যেও শিশুদের পাশে ছিলেন তারা। উদ্ধারচেষ্টার সময় গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মত্যাগ করা এই দুই শিক্ষিকাকে পরে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে প্রাণঘাতী দুর্ঘটনা
চলতি বছরের শুরুতেই ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পোটোম্যাক নদীর আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন।

এরপর ৩১ জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল জেট উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সবাইসহ ভূমিতে থাকা দুজনের মৃত্যু হয়।
৬ ফেব্রুয়ারি আলাস্কায় বেরিং এয়ারের একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন প্রাণ হারান।