মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর, নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম স্থগিত

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫ |

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকশ সদস্য শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সমবেত হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন। এ সময় ভিসা কেন্দ্রের ব্যানার ও সাইনবোর্ড ভাঙচুর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কী ঘটেছিল ভিসা কেন্দ্রে

দিল্লি ও কলকাতার কূটনৈতিক সূত্রগুলো জানায়, কয়েক বছর ধরে ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিক্ষোভকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ কেন্দ্রটি বন্ধ রাখার দাবি জানায়।

প্রতিনিধিদলের এক সদস্য ফোনে ডিইউ ডিজিটালের একজন কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চললে এখানে ভিসা কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তারা দ্রুত ভিসা সংক্রান্ত সব ব্যানার ও বোর্ড সরিয়ে নেওয়ারও দাবি জানান।

বিক্ষোভকারীদের দাবি

বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা বন্ধ, দীপু দাস হত্যার বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা ভারতীয় নাগরিকদের বাংলাদেশে যাতায়াত ও ব্যবসা বন্ধ রাখার আহ্বান জানান।

ভিসা কেন্দ্র বন্ধ ও নিরাপত্তা জোরদার

উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সোমবার বিকেল তিনটার আগেই শিলিগুড়ির ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয় ডিইউ ডিজিটাল কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণের পর পুনরায় কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে কূটনৈতিক পত্র পাঠিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাইকমিশন।

দিল্লিতে কনস্যুলার সেবা বন্ধ

এদিকে একই দিনে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।