সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

সিলেটে হ’ত্যা নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

রিপোর্ট, এম ডি রুবেল, সিলেটি চ্যানেল প্রতিনিধি

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫

সিলেটের কানাইঘাট উপজেলায় টাকা দেনা–পাওনা সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি শাকিল আহমদ (২২) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত শাকিল আহমদকে কানাইঘাট থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঝাউচর মেঘনাঘাট এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, কানাইঘাট উপজেলার রাতছড়া গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে শাকিল আহমদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায় দুই লাখ টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ৩০ নভেম্বর বিকেলে শাকিল সাইফুলকে তার বাড়ি থেকে দনা বাজারে যাওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান।

পরে মোটরসাইকেল চালক কিছু সময় অপেক্ষা করেও সাইফুলকে ফিরে না পেয়ে শাকিলদের বাড়িতে গেলে তাকে বেঁধে মারধর করার দৃশ্য দেখতে পান। একপর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এরপর আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে সাইফুলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামের হাত–পা বেঁধে শাকিলদের বাড়ির পাশের একটি জঙ্গলে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

 

ছবি সংগৃহীত