রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

রাত সাড়ে ৯টার পর সিলেটে দোকান–মার্কেট বন্ধের নির্দেশ কার্যকর,

রিপোর্ট এম রহিম, সিলেটি চ্যানেল প্রতিনিধি

 

ডেস্ক রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত : ২০২৫-১২-০৭

আজ রোববার (৭ ডিসেম্বর) থেকে সিলেট নগরে রাত সাড়ে ৯টার পর সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ কার্যকর হয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যতীত অন্যান্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করতে হবে।

গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এতে মহানগর এলাকার বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়—নগরের হোটেল, রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যেই বন্ধ করতে হবে। এই সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে।

এছাড়া নগরীর যানজট নিরসনের লক্ষ্যে সব মার্কেট ও শপিং মলের জন্য নিজস্ব পার্কিং ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভবনের নকশায় পার্কিং স্পেস থাকলেও তা দোকানে রূপান্তর করা হয়েছে, সেগুলো সরিয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিংয়ের জন্য উন্মুক্ত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে একই ধরনের নির্দেশনা একাধিকবার বাস্তবায়নের চেষ্টা করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।