
রিপোর্ট সিলেট প্রতিনিধি Md Ibrahim Ahmed Rubel
সিলেটি চ্যানেল ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা ও সিলেট সিটির বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনটি সম্পূর্ণ হয় সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায়।
দোয়া মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ সুরমা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শানর মিয়া, এছাড়াও হেলাল আহমদ, ছালেক আহমদ, দুলাল আহমদ, খালিক আহমদ, শামীম আহমদ, রাসেল আহমদ, এবং আরাফাত রহমান কোকো। অনুষ্ঠানে সিলেট মহানগরের ক্রীড়া সংসদের যুগ্ন আহ্বায়ক ইমতিয়াজ আহমদ জগলু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
দোয়া মাহফিলের পর নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ করা হয়, যা করেন দক্ষিণ সুরমা ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান সহ অতিথিবৃন্দ