সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

এবার সিলেটে সিএনজি ভাড়ার প্রস্তাবিত তালিকা প্রকাশ

Reporter Name

সর্বনিম্ন ৬০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা ভাড়া,

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত : ২ ডিসেম্বর ২০২৫

সিলেট নগরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার দুপুরে এসএমপির অফিশিয়াল ফেসবুক পেজে ‘গণবিজ্ঞপ্তি’ আকারে একটি প্রস্তাবিত ভাড়ার খসড়া তালিকা প্রকাশ করা হয়। এতে প্রথমবারের মতো নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিত্তিতে নির্দিষ্ট ভাড়া প্রস্তাব করা হয়েছে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—
“সিলেট নগরের যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যাত্রী-চালক উভয়ের ভোগান্তি কমাতে সিএনজি চালিত থ্রি-হুইলারের ভাড়া পুনঃনির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত তালিকা তৈরির সময় নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের মতামত নেওয়া হয়েছে।”

নগরবাসীর মতামত দেওয়ার আহ্বান

প্রস্তাবিত ভাড়ার খসড়াটি চূড়ান্ত করার আগে সাধারণ নগরবাসীর মতামত দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
মতামত দেওয়া যাবে—

প্রস্তাবিত সিএনজি ভাড়া

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়—

নগরের ভাড়া সর্বনিম্ন ৬০ টাকা

সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে

ঘন্টা ভিত্তিক ভাড়া:

প্রথম ১ ঘণ্টা ১৫০ টাকা

পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা

 

অটোরিকশার ভাড়া নির্ধারণের পাশাপাশি প্রতিটি রুটে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া দাবি এবং অনিয়ম কমাতে এসএমপি পর্যবেক্ষণ জোরদার করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে একই উদ্যোগের অংশ হিসেবে সিএনজি অটোরিকশার পাশাপাশি রিকশা ভাড়ার প্রস্তাবিত তালিকাও প্রকাশ করেছিল মহানগর পুলিশ।

প্রস্তাবিত ভাড়ার তালিকা (অফিশিয়াল তালিকা অনুযায়ী)