বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ২০২৬-০৭-০৩
সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজডিহি এলাকার ইমামবাজার সড়কে একটি তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ অভিযানের ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, সকাল ৭টার দিকে ভৈরবগঞ্জের মাজডিহি এলাকায় একটি তুলাভর্তি ট্রাকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আগুনের উৎস ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তুলাভর্তি ট্রাকে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।