
প্রকাশিত: ২৮-০৬-২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি. নং- এস ১৫৩৬ (৯৬)/৯৩), মৌলভীবাজার সদর শাখার উদ্যোগে ২৮ জুন (রবিবার) জেলা স্কাউটস ভবনে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং জাতীয় শিক্ষা পদক-২০২৬-এ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক মোঃ মহসিন খান, সহ-মহাসম্পাদক মুর্শেদ আহমদ এবং মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মৌলভীবাজার সদর শাখার সভাপতি খায়রুল আমিন সোহেল।
এছাড়াও জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে দীর্ঘ কর্মজীবনে শিক্ষা উন্নয়ন, দক্ষ প্রশাসন, মানবিক নেতৃত্ব এবং শিক্ষকবান্ধব ভূমিকার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন শিক্ষক সমিতির মহিলা বিষয়ক সম্পাদক মেহনাজ বেগম।
দ্বিতীয় পর্বে জাতীয় শিক্ষা পদক-২০২৬-এ বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজন শিক্ষার্থী, একজন প্রধান শিক্ষক এবং একজন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিতরা হলেন—
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, মৌলভীবাজার সদর শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ জহির খান।
অনুষ্ঠানে বক্তারা মোঃ সফিউল আলমের কর্মদক্ষতা, সততা, মানবিকতা এবং শিক্ষকবান্ধব নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় শিক্ষা পদকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অর্জন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন সুন্দর, সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক প্রশংসা করেন।