
কভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার
প্রকাশিত: ১৭ মে ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
সিলেটে –এর শাহপরাণ(রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে শাহপরাণ(রহ.) থানাধীন সুরমা বাইপাস সড়কে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশমুখ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের একটি কভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর থেকে ১১৭ বস্তায় থাকা মোট ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬ হাজার টাকা।
এ ঘটনায় মো. মারুফ হোসেন (৩১) নামের একজনকে আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত পণ্য অবৈধভাবে পরিবহন ও সংরক্ষণের অভিযোগে শাহপরাণ(রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার নম্বর: ১৬
তারিখ: ১৭/০৫/২০২৬
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলাগুলোতে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে বিদেশি পণ্য পরিবহন ও মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
📌 এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।