বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সেখানে তিনি কিছু সময় মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন প্রধানমন্ত্রী।

পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তিনি জ্ঞান হারালে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।