
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫ | সিলেটি চ্যানেল স্পোর্টস ডেস্ক
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুই দল খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে আছে। সুপার এইটে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৭৬ রানের জয়ে পাঁচ ম্যাচে নিজেদের জয়যাত্রা নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এই জয়ের পরই ২০২৬-২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এরপর শুরু হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেখানে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে।
নভেম্বরে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে দুই টেস্ট দিয়ে সফরের সূচনা করবে।
সূচি অনুযায়ী:
১৫ নভেম্বর: প্রথম টেস্ট
২৩ নভেম্বর: দ্বিতীয় টেস্ট
১, ৪, ৭ ডিসেম্বর: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
১০-১৩ ডিসেম্বর: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
সিএসএ প্রধান নির্বাহী Foletesi Moseki জানিয়েছেন,
তারা অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে মুখিয়ে আছে। প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ। আয়োজক হিসেবে না শুধু, শিরোপার দাবিদার দল হিসেবেও নিজেদের প্রস্তুত করাই মূল লক্ষ্য।
সংশ্লিষ্ট খবর:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা আইসিসির,
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের ৩ শর্ত, যা বলছে আইসিসি,
আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে ভারত
আইসিসির মাসসেরার তালিকায় বাংলাদেশের মোস্তারি