মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ আটক ৪ বড়লেখা সীমান্তে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক মৌলভীবাজার চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

সাকিবের পর পিএসএলের নিলাম তালিকায় মুস্তাফিজ

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত না হলেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের চাহিদা এখনও কমেনি। সেই ধারাবাহিকতায় এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

আসন্ন পিএসএল নিলামে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে নাম তুলেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। তবে সম্প্রতি আইপিএল ঘিরে বিতর্কে জড়ান মুস্তাফিজ,

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গত ডিসেম্বরে আইপিএল নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভারত–বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় একাধিক সংগঠন ও বিজেপির একটি অংশ মুস্তাফিজের বিপক্ষে প্রতিবাদে নামে।

চাপের মুখে পড়ে এবং বিসিসিআইয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানকে নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন ‘ফিজ’।

পিএসএলের মঞ্চে নতুন নন মুস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলেছিলেন তিনি। সে আসরে পাঁচ ম্যাচে চারটি উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এই পেসার।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল নিলাম। সাকিব ও মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে নাম তুলেছেন জনি বেয়ারস্টো, আদিল রশিদ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মইন আলী, ফাফ ডু প্লেসিস, কেশব মহারাজ ও কেন উইলিয়ামসনসহ আরও বহু তারকা আন্তর্জাতিক ক্রিকেটার।