বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ তিনজনকে গ’লা কে’টে হ’ত্যা,

সিলেটি চয়ানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামে প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী জহিরুল ইসলামের বাড়ির একটি একতলা ভবনের ভেতরে তিনটি পৃথক কক্ষে নিথর অবস্থায় পাওয়া যায়,

তাঁর স্ত্রী সুখিয়া বেগম ওরফে পাপিয়া (৩৫), তাঁদের চার বছর বয়সী ছেলে মো. হুসাইন (৪) এবং জহিরুল ইসলামের ছোট ভাইয়ের ছেলে মো. জুবাইদ হোসেন (৫)-এর মরদেহ।

ধারণা করা হচ্ছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যা করে।

পরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম বলেন, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।