রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

আটক জামায়াত নেতা, উদ্ধার ৭৪ লাখ টাকা,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক| প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬,

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে বিমানবন্দরে আটক করে। পরে বিষয়টি সৈয়দপুর থানাকে অবহিত করা হয়।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিকেলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম গণমাধ্যমকে জানান, গণনা শেষে উদ্ধার অর্থের পরিমাণ দাঁড়ায় ৭৪ লাখ টাকা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি প্রাথমিকভাবে দাবি করেছিলেন তার কাছে অর্ধকোটি টাকার বেশি অর্থ রয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। গোয়েন্দা তথ্য ছিল তার ব্যাগে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। তার সঙ্গে ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান উপস্থিত থাকলেও তাকে আটক করা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন জানান, তিনি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শিক্ষক। উদ্ধার হওয়া অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এটি ব্যবসা ও গার্মেন্টস সংক্রান্ত লেনদেনের টাকা।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। নির্বাচনি পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।