রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

দোয়া চাইলেন পূর্ণিমা

Reporter Name

চিত্রনায়িকা পূর্ণিমা

নব্বই দশকের শেষ দিকে রুপালী পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা পূর্ণিমার। জাকির হোসেন পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিটি যখন ১৯৯৭ সালে মুক্তি পায়, তখন এ তারকা নবম শ্রেণির শিক্ষার্থী। সে সময় ধরে চিত্রনায়িকা পূর্ণিমার পেশাদার চলচ্চিত্রজীবন ২৮ বছরের। তবে কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অনিয়মিত এক সময়ের জনপ্রিয় এ নায়িকা। সংসারও সামলাচ্ছেন ভালভাবেই।

২০২২ সালে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার তিন বছরের সংসার, দুজনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না। তবে সপ্তাহখানেক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা, তাদের দাম্পত্য জীবনে নাকি চিড় ধরেছে। কেউ কেউ দাবি করছেন, দুজনের নাকি বিচ্ছেদও হয়েছে।

এরপর বিষয়টি নিয়ে নেটিজেনরা জল ঘোলা করতে শুরু করলে বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন পূর্ণিমা। শনিবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন নায়িকা। যেখানে স্বামীর আইডিও ট্যাগ দিতে দেখা যায়।