রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

মৌলভীবাজারে মুক্ত দিবস পালন,

রিপোর্ট এম ডি রহিম

 

ডেস্ক  রিপোর্ট | সিলেটি চ্যানেল
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫

 শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়ায় অংশ নেন।

এরপর পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন।

ছবি সংগৃহীত

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মুক্ত দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহিদদের ত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

© Copyrights Save | Sylheti Channel
এই সংবাদটি নিজস্ব ভাষায় প্রস্তুত। অনুমতি ছাড়া আংশিক বা সম্পূর্ণ কপি ও পুনঃপ্রকাশ নিষিদ্ধ।

ছবি সংগৃহীত