বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান দুই লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা নিয়ে মালয়েশিয়ার আপত্তি

এবার ভারত থেকে বিশ্বকাপই সরিয়ে নেওয়ার দাবি,

সিলেটি চ্যানেল স্পোর্টস
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

স্পোর্টস ডেস্ক, সিলেটি চ্যানেল স্পোর্টস
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছে পাকিস্তান।

রাজনৈতিক নয়, বরং জনস্বাস্থ্যজনিত সংকট থেকেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। ফলে আয়োজক দেশ হিসেবে ভারতের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে।

জানা গেছে, কলকাতার অদূরে একটি বেসরকারি হাসপাতাল থেকে নিপাহ ভাইরাস সংক্রমণের সূত্রপাত হয়। ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত একশ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালের একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এর সভাপতি ডা. নরেন্দ্র কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ১০০ থেকে ২০০ জনের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। নিপাহ ভাইরাসের কোনো কার্যকর টিকা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এটি কোভিড-১৯-এর মতো বড় সংকটের রূপ নিতে পারে।

নিপাহ ভাইরাসের বিস্তার ঠেকাতে থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এমন প্রেক্ষাপটে পাকিস্তান বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে। দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জোরালো হচ্ছে। কেউ কেউ পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ দেশে আয়োজনের প্রস্তাবও দিয়েছেন।

তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যান্য দেশ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি।
নিপাহ ভাইরাস পরিস্থিতি যদি আরও অবনতি ঘটে, তাহলে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হবে কি না—সেই প্রশ্নই এখন ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।