বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

রুমিন ফারহানাকে শোকজ: সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী ২২ জানুয়ারি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে একটি জনসভা আয়োজন করেন এবং সেখানে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন।

নোটিশে আরও বলা হয়, জনসভাটি বন্ধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন, যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টির’ অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

তিনি শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রুমিন ফারহানা বলেন,আমি ফেসবুক থেকে বিষয়টি জেনেছি। এখনো হাতে কোনো নোটিশ পাইনি।”