সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতাকে বহিষ্কার,

সিলেটি চ্যানেল ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ,

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৫
সিলেটি চ্যানেল ডেস্ক

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কার করা হয়েছে
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন

জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা

জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন
মোহাম্মদ শাহ আলম

হাসান মামুন
আব্দুল খালেক

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব

সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ
দলীয় সিদ্ধান্ত

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।