মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) পড়ে যাওয়ার পর প্রিতম এরিক (২৫) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে সিলেট থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এক যাত্রীকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামিয়ে দিয়ে টমটম নিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে যান প্রিতম। সেখানে টমটমটি ঘোরানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।

স্থানীয়রা জানান, টমটমটি নদীতে পড়ে যাওয়ার পর প্রিতমকে উদ্ধারের চেষ্টা করা হয়। স্থানীয় কয়েকজন নদীতে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে দুর্ঘটনাকবলিত টমটমটি উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ চালকের সন্ধান পাওয়া যায়নি।

মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় নিখোঁজ প্রিতমকে উদ্ধারে সিলেট থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। টমটমটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।

সিলেট টুডে ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিখোঁজ প্রিতম এরিকের সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলমান ছিল।

সিলেটি চ্যানেল ডেস্ক