মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
৫.৯০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ! গ্রেপ্তার ৩, অধরাই মূলহোতারা চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

এস.ডি “কোরআনের আলো” সিজন–১০ ফাইনাল, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজারে সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা আয়োজিত এস.ডি

কোরআনের আলো (সিজন–১০) এর ফাইনাল পর্ব, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় অনুপ্রেরণা, কোরআনের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বুরহান উদ্দিন রুপক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. জহিরুল ইসলাম নোবেল। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহিন আহমদ, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমদ এবং সাবেক সভাপতি আব্দুস সামাদ আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহরিয়া আহমেদ সাব্বির, ছালেহ আহমদ তারেক, জাহেদ আহমদ, রোমান আহমদ ও সুবেল আহমদ চৌধুরী, নির্বাহী সদস্য মনির খান ও সালাউদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মিনহাজ আহমদ, সমাজসেবক আফজল চৌধুরী, জেলা শাখার সভাপতি সৌরভ আহমদ, সাধারণ সম্পাদক কামরান আহমদ, অনুষ্ঠানের পরিচালক আলী হোসাইন, আহমেদ মাসুদ, শিপু আহমদ, সৈয়দ এমরান আলী ও সৈয়দ আশরাফ আলী নাহিদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবতা ও সত্যের পথে পরিচালিত করে।

তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সংগঠনের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ১০ম বারের মতো

কোরআনের আলো” হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফাইনাল পর্বে অংশগ্রহণকারী ১৪ জন প্রতিযোগীকে মোট ৫০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় ও মানবিক এই আয়োজনের সমাপ্তি ঘটে।