
প্রতিবেদন: সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬
মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের TB Hospital Area সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম আহমদ ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন Moulvibazar Sadar Model Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা Saiful Islam।
অভিযোগ সূত্রে জানা যায়, মিথ্যা কথা বলায় ভাতিজাকে শাসন করতে গিয়ে চাচা তামিম তাকে একটি চড় দেন।
পরে বিষয়টি শিশুটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে হানিফ মিয়া তামিমকে ডেকে এনে তার শার্টের কলার চেপে ধরে গলায় ছুরিকাঘাত করেন।
স্থানীয়দের দাবি, ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

ছবি সংগৃহীত
নিহতের বড় বোন তানিয়া বেগম জানান, এর আগেও অভিযুক্ত হানিফ মিয়া পরিবারের আরেক সদস্যের ওপর হামলা করেছিলেন। প্রায় ছয় মাস আগে তার আরেক ভাইয়ের হাত কেটে দেওয়ার অভিযোগে তিনি কারাগারেও ছিলেন।
তিনি আরও বলেন, “তামিম খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সাহায্য করত।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে Moulvibazar 250 Bed General Hospital-এর মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।