শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

পুরো রমজানেই বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নানা নাটকীয়তার পর পবিত্র রমজান মাসের পুরো সময়কাল জুড়ে সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ছুটি।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পূর্বের শিক্ষাপঞ্জি অনুযায়ী রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে, কিন্তু নতুন সরকার দায়িত্বে নেওয়ার প্রথম দিনই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোও রোজার মাসজুড়ে বন্ধ থাকবে,

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একইভাবে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। অতিরিক্ত সচিব শাহানা শারমিন বলেন, সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আগের ঘোষণা অনুসারে কলেজ ও মাদ্রাসা ইতোমধ্যে রোজার মাসজুড়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরেও একই ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।

শিক্ষার্থীরা ঘরে বসে রোজা, ইবাদত ও অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে পারবে। অভিভাবক ও শিক্ষাবিদরা আশা করছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করবে।