রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

মৌলভীবাজারের চার আসনেই ধানের শীষের জয় — বেসরকারি ফলাফল,

সিলেটি চ্যানেল ডেস্ক
Oplus_131072

সিলেটি চ্যানেল ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর বেসরকারি ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশের পর জেলাজুড়ে বিএনপি সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে ধানের শীষ প্রতীকে নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে জয় পেয়েছেন শওকতুল ইসলাম শকু।

মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনে এম নাসের রহমান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন মো. মুজিবুর রহমান চৌধুরী।

জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্রিত করে এই বেসরকারি ফলাফল প্রস্তুত করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন সমর্থকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চারটি আসনেই একই প্রতীকের প্রার্থীর বিজয় জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ফলাফলকে বেসরকারি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।