বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

সিলেটে ৯৫টি ‘ঝুঁকিপূর্ণ’ভোটকেন্দ্র,

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিলেট মহানগর পুলিশের আওতায় সিটি ও সদর এলাকায় মোট ৯৫টি ভোটকেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সিলেট মহানগর ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটে মোট ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ১৬টি, যা ছয়টি নির্বাচনী আসনে বিভক্ত।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, নগরের নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের দিন নিশ্চিত করতে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন,

অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, এবং প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।

গুরুত্বপূর্ণ এবং সাধারণ কেন্দ্রগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, জেলার ৬১৯টি কেন্দ্রকে সাধারণ, ১০৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, এবং মহানগর পুলিশের আওতায় থাকা ৯৫টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসারদের সমন্বয়ে কাজ করা হবে।

সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, নগরের ছয়টি থানার আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের সব কেন্দ্র, এবং সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন কেন্দ্র মহানগর পুলিশের দায়িত্বে রয়েছে।

বাকি আসনগুলো জেলা পুলিশের আওতাধীন, যেখানে নির্বাচন ও নিরাপত্তা ব্যবস্থা জেলা পুলিশের দায়িত্বে পরিচালিত হবে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে উল্লেখ করেছে, ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ, আনসার, এবং মহিলা আনসার মোতায়েন করা হবে। এছাড়া, প্রয়োজন অনুযায়ী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সেরও সমন্বয় থাকবে।

মহানগর পুলিশ আশা করছে, এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং সিলেট মহানগর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে।

নির্বাচনের দিন নিরাপত্তা, ভোটারদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।