বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন ডা. শফিকুর রহমান

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ |

ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের জনসভায় এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

জনসভায় বক্তৃতার একপর্যায়ে স্থানীয়দের পক্ষ থেকে ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটি উপহার দেওয়া হলে তাৎক্ষণিকভাবে ডা. শফিকুর রহমান মঞ্চেই পাটির ওপর শুয়ে পড়েন।

 

এ সময় তিনি উপহারদাতাদের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। তার এই সরল ও ব্যতিক্রমী আচরণে জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে।

এর আগে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে ঝালকাঠিতে পৌঁছান। পরে তিনি ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় মাঠে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে প্রধান অতিথির বক্তব্য দেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডা. শফিকুর রহমানের মঞ্চে শীতল পাটি উপহার পেয়ে শুয়ে পড়ার ঘটনাটি পুরো জনসভায় এক উচ্ছ্বাসমুখর ও স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করে।