শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার,

‘আমার একটা হাঁসও যেন কোনো শেয়ালের বাচ্চা চুরি করতে না পারে’

সিলেটি চ্যানেল ডেস্ক
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,

‘আমার একটা হাঁসও যেন কোনো শেয়ালের বাচ্চা চুরি করতে না পারে।’ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিতেই তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রুমিন ফারহানা বলেন, “আমার একটি ভোটারের পশম ধরার আগেও আমাকে আঘাত করতে হবে। ভোটারদের ভোটের অধিকার রক্ষায় আমি সর্বোচ্চ সতর্ক থাকব।” তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে—এমন প্রত্যাশা ও বিশ্বাস তারা রাখছেন।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যেন কোনো ধরনের কারচুপি না হয়, সে বিষয়ে পুলিশ ও প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “যেখানেই হোক না কেন, এই আসনে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।”

রুমিন ফারহানা আরও বলেন, এই আসনে দেশি-বিদেশি গণমাধ্যমের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সরাসরি নজর থাকবে। ফলে এখানে অনিয়মের সুযোগ খুবই সীমিত।

নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “১১ তারিখ বিকেল থেকে শুরু করে ১২ তারিখ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।” ভোটের দিন ও ফল ঘোষণার আগ পর্যন্ত সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেন তিনি।