মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের,,

সিলেটি চ্যানেল স্পোর্টস
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬

ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে সুপার সিক্সে উঠেছিল বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে সুপার সিক্সের দুই ম্যাচেই জয়ের বিকল্প ছিল না যুবাদের। কিন্তু প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হলো আজিজুল হাকিম, তামিম ও জাওয়াদ আবরারের।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আগে ব্যাট করে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৫.৫ ওভার ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। তবে শুরুটা ভালো করতে পারেনি যুবারা। প্রথম ওভারেই জাওয়াদ আবারের উইকেট হারায় বাংলাদেশ। ৩ বলে ৬ রান করে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

আরেক ওপেনার রিফাত বেগ করেছেন সাবলীল ব্যাটিং, তবে বড় ইনিংস খেলতে পারেননি। ৩৬ বলে করেছেন ৩১ রান। তামিমও পারেননি বড় ইনিংস খেলতে; ৪৬ বলে তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

কালাম সিদ্দিকী, রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ মিডল অর্ডারে দলের হাল ধরতে পারেননি। ফলে ১৩৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে ৭ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট শিকার করেছেন রাফি আলবার্ট ও ম্যানি লাম্সডেন।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ডও। ইনিংসের তৃতীয় ওভারে জোসেফ মুরসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আল ফাহাদ।

আরেক ওপেনার বেন ডকিনস খেলেছেন ২৯ বলে ২৭ রানের ইনিংস। তিনে নামা বেন মায়েস করেছেন দায়িত্বশীল ব্যাটিং; ৫০ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করেছেন। তবে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন ফিফটি করা থমাস রিউ। ৫০ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন আল ফাহাদ।