
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,

ছবি সংগৃহীত
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমীন জানান, নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান।
তিনি আরও জানান, সিলেটে পৌঁছানোর পর গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক বৃহৎ নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান।
একাধিক জেলায় ধারাবাহিক সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান
সিলেট সফর শেষে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি বক্তব্য রাখবেন—
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে
কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে
নরসিংদী পৌর এলাকা সংলগ্ন স্থানে
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের
গাউসিয়া এলাকায়
মাহাদী আমীন জানান, এসব সমাবেশে অংশগ্রহণ শেষে গভীর রাতে বিএনপির চেয়ারম্যান গুলশানের বাসভবনে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকেই বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে গতি পাবে। তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেটসহ আশপাশের জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক