সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও মানববন্ধন জগন্নাথপুরে কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ২ তারেক রহমান দেশ চালাতে পারবেন না, উনি পরীক্ষায় ফেল করেছেন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান?’— প্রশ্ন এনসিপির ডা. মাহমুদা মিতুর হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির হামলার শিকার নাসিরুদ্দীন পাটোয়ারী ও সারজিস, আহত একাধিক সাংবাদিক সিলেটে একই দিনে পৃথক দুই সহিংসতায় স্কুলছাত্র ও যুবক নিহত, আহত কয়েকজন শেখ হাসিনার সঙ্গে ‘গোপনে ফোনালাপ’, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন,

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে ছু’রিকা’ঘা’তে হ’ত্যা,

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫

নরসিংদীর মাধবদী থানাধীন নোয়াপাড়া এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (২৫) নরসিংদী সদর উপজেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে।

তিনি জিনারদী ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী ছিলেন।

পাশাপাশি শেকেরচর হাটে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে জাহিদুল ইসলামকে ফোন করে মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় ডেকে নেওয়া হয়।

সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান জানান, নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।