বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তার অভিযোগ, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার মৌলভীবাজারে সীমানা পিলার ও প্রাচীন কয়েনের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ধর্মীয় শিক্ষার কথা বলে স্কুলছাত্রকে মাদ্রাসায় নেওয়ার অভিযোগ, হবিগঞ্জে শিক্ষক কারাগারে মৌলভীবাজারে দোকানের ক্যাশ থেকে ২ লাখ টাকার বেশি চুরি শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে পাঁচ দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শাহজালাল মাজারের দানবাক্সের হিসাব: এবার সব রেকর্ড ছাড়াল জুড়ীতে সিএনজি চালক বলাই হত্যা: রহস্য উন্মোচন, মা-মেয়ে গ্রেপ্তার

মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের মনোনয়ন জমা,

সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটি চ্যানেল ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ প্রকাশ : সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ও রাজনগর-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের সময় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচন কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন জমা শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এম নাসের রহমান বলেন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দলীয় নেতারা জানান, দীর্ঘদিন ধরে মৌলভীবাজার ও রাজনগর অঞ্চলে এম নাসের রহমানের রাজনৈতিক গ্রহণযোগ্যতা রয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মৌলভীবাজার জেলায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

বিভিন্ন দল ও প্রার্থীদের মনোনয়ন জমার মধ্য দিয়ে নির্বাচনী মাঠ ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।