বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব, সুনামগঞ্জে লাশ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স খাদে, নারী ও শিশুসহ আহত ৮ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে সিলেটে কিশোর ও যুবকের মরদেহ উদ্ধার, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

ওসমান হাদি হত্যাকাণ্ডকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে:

সিলেটি চ্যানেল ডেস্ক

 

সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান হাদি হত্যাকাণ্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন,

আমরা শুরু থেকেই বলে আসছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে, তা জনসম্মুখে এসে স্পষ্টভাবে জানাতে হবে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন,

সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নইলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।”

আবদুল্লাহ আল জাবের দাবি করেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম সফলভাবে চালানো সম্ভব নয়। তিনি বলেন,
নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি হবে।”

তিনি আরও বলেন,
বাংলাদেশের জনগণকে অনেকেই বোকা ও দুর্বল মনে করে। কিন্তু সেই তথাকথিত ‘বোকা-দুর্বল’ জনগণই জুলাই মাসে উপযুক্ত জবাব দিয়েছে। তবুও কেউ কেউ এখনো শিক্ষা নেয়নি।”

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে একটি বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং তদন্ত কার্যক্রমে দক্ষ ও নিরপেক্ষ গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার জোর দাবি জানানো হয়।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে দেশজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে।